ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হামাসের আক্রমণে প্রধান বিমানবন্দর বন্ধ করল ইসরায়েল

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিন ও ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সীমান্ত। এরই মধ্যে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেলআবিবে একের পর এক রকেট হামলা চালানো হয়েছে। ফলে শহরটিতে একের পর এক সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে।


ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তেলআবিবে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


দেশটির চিকিৎসকদের বরাতে কাতারভিত্তিক মিডিয়া আল-জাজিরা জানিয়েছে, তেলআবিবে রকেট হামলায় দুই নারীর মৃত্যু হয়েছে।


এ দিকে রকেট হামলার ঘটনায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিমানবন্দর তেল আবিবের ঠিক পাশেই অবস্থিত। খবর আল-জাজিরার।


হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১৩ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এ হামলার প্রতিশোধ নিতে তারা তেল আবিবের দিকে ১৩০টি রকেট নিক্ষেপ করেছে।


রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনি মারা গেছে।


হামাস ঘোষণা দিয়েছে, ইসরায়েল যদি এ আগ্রাসন না থামায় তাহলে দেশটির দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে একেবারে ‘জাহান্নাম’ বানিয়ে দেবে তারা।


উল্লেখ্য, সোমবার (১০ মে) থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী বিমান হামলা চালায়। সেই হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল।


এছাড়াও রমজানে পবিত্র শবে কদরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। তারা নামাজরত ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেকে আহত হন।

ads
ads
ads

Our Facebook Page

↑